ঢাকা শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বর কমেছে ডিমের মূল্যের


জ্বর কমেছে ডিমের মূল্যের
ফাইল-ফটো

খুচরা বাজারে একমাস আগে ডিমের হালি ছিল ৫০ টাকা। তবে মাসের ব্যবধানে ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতিটিতে আড়াই টাকা কমে বাজারে এখন ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা ১৫০ টাকায় ঠেকেছিল।

ঢাকার পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুম চলে আসায় ডিমের চাহিদা কিছুটা কমেছে। চাহিদা কম থাকায় ডিমের দামও কমেছে। তাছাড়া বিগত সময়ে ডিমের দাম বেশি থাকায় খামারিরা বেশি করে মুরগি পালন করেছেন। বাজারে এ জন্য সরবরাহও ভালো।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য মতে, মাসের ব্যবধানে ডিমের দাম ১৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে। ঢাকায় বাজারভেদে ডিম বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা হালি। যা গত মাসে ছিল ৪৭ থেকে ৫০ টাকা। তবে বছরের ব্যবধানে ডিমের দাম বেড়েছে। গত বছর এ সময়ে প্রতি হালি ডিম ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে।